তারাভরা ঐ নীল আসমান
তারাভরা ঐ নীল আসমান
মুগ্ধকরা ঐ পাখীরও গান
যেদিকে তাকাই শুধু দেখি আমি
তব অনুদান তব অনুদান
সবুজঘেরা এই পৃথীবিটা
দেখলে মনে পড়ে তোমার কথা
তোমার তুলোনা শুধুই তুমি
তোমার দয়া সেতো হলো অফুরান
ডানা মেলে পাখি উড়ে তোমার নামে
নদী বহে নিরবধি তোমারই নামে
ঐ আকাশ জমিন তুমি করিলে সৃজন
প্রিয়তম নেই কেউ তোমার মতোন
তোমার সিফাত গাওয়া শেষ হবেনা
তুমি রহমান ওগো মহা মহিয়ান